ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

অসুস্থ ফারিণ, চিকিৎসা নিচ্ছেন ব্যাংককে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

ছোট পর্দার এ সময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে ভালো নেই। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।  

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক।

পোস্টে ফারিণ লিখেছেন, ‌‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা কেউ নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’

অভিনেত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে গণমাধ্যমকে জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। কোনো সমস্যা নেই। এখন অনেকটাই ভালো আছি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছেন তাসনিয়া ফারিণ।