ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা

সেমিফাইনালে পরাজিত হয়ে সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এ বছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বৃহস্পতিবার সেমিফাইনালে জাপানি নাওমি ওসাকার কাছে ৬-৩ ও ৬-৪ গেমে হারের পর সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এই তারকা। ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা ছিল তার কণ্ঠ। তিনি বলেন, ‘জানি না সামনে কী হবে, তবে কাউকে বলে বিদায় নেব না।’

এই পরাজয়ে চতুর্থ রাউন্ডে ওঠা হলো না যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তীর। হাতছাড়া হলো ৩৯ বছর বয়সী মার্কিন টেনিস তারকার ২৪তম গ্র্যান্ডস্ল্যাম একক শিরোপা।

চতুর্থ গ্র্যান্ড স্লামের আশায় ফাইনালে আমেরিকারই জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। ব্র্যাডি  সেমিফাইনালে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ক্যারোলিনা মুচোভাকে, যিনি কোয়ার্টার ফাইনালে বিদায় করেছিলেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টিকে।