ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৩০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন ফাতিমা পেমান। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম সিনেটর। ২৭ বছর ফাতিমাই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী মুসলিম নারী।

তাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করবেন পশ্চিম অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত এ সিনেটর। ফাতিমা বলেন, ‘সোমবার চূড়ান্ত ফল আসার পর ফাতিমা বলেন, আমি আফগান ও মুসলিম।

তবে সেই পরিচয়ের আগে আমি একজন অস্ট্রেলিয়ান লেবার সিনেটর। আমি বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয়, লিঙ্গ, বয়স ইত্যাদি পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব অস্ট্রেলিয়ান নাগরিকের প্রতিনিধিত্ব করছি।’

হিজাব পরার বিষয়টিকে অস্ট্রেলিয়ার সংস্কৃতিতে স্বাভাবিক করতেও কাজ করতে চান ফাতিমা। তিনি বলেন, ‌‘আমি তরুণ অস্ট্রেলিয়ানদের অনুপ্রেরণা হতে চাই। ধর্মীয় বিশ্বাস, আমাদের দেখতে কেমন দেখায় তা কখনই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বাধা হতে পারে না।’

উল্লেখ্য, ফাতিমা পেমান আট বছর বয়সে পরিবারের সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সেখানেই তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। পরে রাজনৈতিক দল লেবার পার্টিতে যোগ দেন।

সূত্র: গার্ডিয়ান ও এবিসি অস্ট্রেলিয়া