অস্ট্রেলিয়ায় ৬ জনে একজন নারী নির্যাতনের শিকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৮ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
অস্ট্রেলিয়ায় প্রতি ৬ জন নারীর মধ্যে একজন নারী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। দেশটিতে পনেরো লাখেরও বেশি নারী তাদের বর্তমান বা সাবেক সঙ্গী দ্বারা সহিংসতার শিকার হয়েছে। যুগান্তকারী এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর সিনহুয়ার।
পারিবারিক ও যৌন নির্যাতন বিষয়ে বুধবার অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (এআইএইচডব্লিউ) প্রকাশিত এ যাবতকালের বিশদ এই প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো।
অন্যদিকে, প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকে।
পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। এক্ষেত্রে গড়ে প্রতি সপ্তাহে একজন নারী ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছে।
যৌন হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে ৯৬ শতাংশই বলেছেন, তারা পুরুষ সঙ্গীর দ্বারাই নির্যাতিত হয়েছেন।
এআইএইচডব্লিউ’র মুখপাত্র লুইস ইয়র্ক সংবাদ মাধ্যমকে বলেন, ‘নারীরা তাদের বাড়িতে ও আপনজনের হাতেই বেশি নির্যাতিত হয়। অপরদিকে পুরুষরা সাধারণত ঘরের বাইরে এবং অনাত্মীয়দের মাধ্যমেই নির্যাতিত হয়ে থাকে।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











