ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:১৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

‘অহল্যা’ নিয়ে বিতর্কে সুজয়ের বয়ান

আপডেট: ০১:৩৬ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার

40402-ahalya উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ইউটিউবে মুক্তি এরপর সামাজিক যোগাযোগেই প্রথম আলোচনায় আসে সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’। আর এর পরপরই গুঞ্জন ওঠে ‘অহল্যা’ নাকি ব্রিটিশ সাহিত্যিক রোয়াল্ড ডালের এক গল্প থেকে অনুপ্রাণিত। কিন্তু বিষয়টি স্রেফ অস্বীকারই করেছেন নির্মাতা সুজয় ঘোষ। জানিয়েছেন, ‘অহল্যা’ রামায়ণ থেকে অনুপ্রাণিত। বাঙালি বংশোদ্ভূত বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুজয় ঘোষ বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ ছবি পরিচালনা করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়ান। ২২ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অহল্যা’। এর ব্যাপ্তি ১৪ মিনিট। মুক্তির পরপরই সাড়া ফেলে ‘অহল্যা’। এরই মধ্যে বহু দর্শক এটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ২৮.০৭.২০১৫

এই বিভাগের জনপ্রিয়