‘অ্যাভাটার-টু’র তিনদিনের আয় ৪ হাজার ৬২২ কোটি টাকা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র দৃশ্য
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন করা সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।আর এই সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় উঠবে এটাই স্বাভাবিক। গত শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের সফল এই নির্মাতার নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এটি ২০০৯ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’র দ্বিতীয় কিস্তি।
মুক্তির প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বক্স অফিস মাতিয়ে যাচ্ছে ‘অ্যাভাটার ২’। প্রথম উইকেন্ড তথা তিনদিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৪৩৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬২২ কোটি ১২ লাখ টাকারও বেশি।
এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। বাকিটা এসেছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে। প্রথম তিন দিনের আয়ে এটি টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’র চেয়ে ৮২ শতাংশ এবং ‘অ্যাভাটার’র চেয়ে ৭৮ শতাংশ এগিয়ে।
যদিও হলিউড বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘অ্যাভাটার ২’র জন্য এরকম উইকেন্ড প্রত্যাশার চেয়ে অনেক কম। এর অন্যতম কারণ চীনের বাজারে সিনেমাটি সুবিধা করতে পারছে না। সেখানে প্রথম তিন দিনে ১০০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা ছিল। কিন্তু হয়েছে মোটে সাড়ে ৫৭ মিলিয়ন ডলার। তবে সামনের দিনগুলোতে বৈশ্বিক আয়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের।
এদিকে ভারতের বাজারে দারুণ ব্যবসা করছে ‘অ্যাভাটার ২’। প্রথম তিন দিনে দেশটি থেকে ১২৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে নিয়েছে ছবিটি।
উল্লেখ্য, প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









