অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অভিনয় দিয়ে বিশ্বজয় করেছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। কিন্তু রুপালি পর্দার বাইরে তথা বাস্তব জীবনেও যে তিনি হিরো সেটা কিন্তু মাঝেমধ্যে খবর উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র, যা দেখে রীতিমতো বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের খেলা দেখার জন্য কলকাতায় এসেছিলেন। এ সময়ে তিনি তার মীর ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে এমন কয়েকজন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তির সঙ্গে সাক্ষাতের ছবি তুলেছেন এবং সেগুলো তার ফ্যান পেজে শেয়ার করেছেন।
তাদের প্রত্যেকটি নারীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। এ ছাড়া তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, একটি গ্রুপ ছবিও তোলেন।
এক তরুণী শাহরুখের সঙ্গে তোলা ছবি টুইট করে অভিনেতার উদ্দেশে লিখেছেন, ‘আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই তোমার (শাহরুখ) সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল এবং হ্যাঁ, আজ অবশেষে তোমার দেখা পেলাম। যেভাবে তুমি আমাকে ‘আই লাভ ইউ টু’ বলেছো এবং জড়িয়ে ধরেছো, আমার জীবন পূর্ণ হয়ে গেলো! তোমার পা ছুঁলাম আজ, তুমি আমার ঈশ্বর।’
মীর ফাউন্ডেশন হচ্ছে শাহরুখ খানের বাবা মীর তাজ মুহাম্মাদ খানের নামে একটি জনকল্যাণমূলক ফাউন্ডেশন যা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি দিল্লি দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।
মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শাহরুখ খানের মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করেছে। দিল্লির কানঝাওয়াল্রা ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২০ বছর বয়সী অঞ্জলি । পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যু ঘটায় মীর ফাউন্ডেশন তার পরিবারকে এই সাহায্য প্রদান করে।’
শাহরুখ খান সম্প্রতি টাইম ম্যাগাজিনের বার্ষিক টাইম ১০০ মধ্যে তালিকার জরিপে শীর্ষে রয়েছেন। এ জরিপে তিনি ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, অস্কার বিজয়ী মিশেল ইয়োহ এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলেছেন।
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ