আ. লীগ কর্মীদের জীবন বাজি রেখে কাজ করতে হবে : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৩ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার
তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে বিগত দিনের মত জীবন বাজি রেখে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, দেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তারা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছে কীভাবে দেশের ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে কাজ করতে হয়।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় আসার জন্য। দেশ-বিদেশের নানাবিধ চক্রান্তে একবার যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশ আবার হায়েনাদের থাবায় পেছনের দিকে যাবে। এ ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, মতিয়ার রহমান মতি, নিজাম উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদসহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



