ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১০:৫৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত

আংকটাড’র উপদেষ্টা হলেন ড. ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সোমবার সিপিডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই উপদেষ্টা বোর্ড আংকটাডকে উৎপাদন সক্ষমতা সংশ্লিষ্ট গবেষণা এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। এসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন।

শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চপর্যায়ের এ পরিষদ কাজ করবে।