ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৩১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

আইক্যানের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরষ্কার নেবেন থার্লো

ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

জাপানের হিরোশিমার পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া সেতসুকো থার্লো আইক্যানের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরষ্কার গ্রহণ করবেন। বৃহস্পতিবার আইক্যান এ কথা জানায়।

নোবেল কমিটি এ বছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান)কে শান্তি পুরষ্কার প্রদান করে।

সূত্র মতে, আগামী ১০ ডিসেম্বর আইক্যানের নির্বাহী পরিচালক বেত্রিচ ফিন যখন পুরষ্কার গ্রহণ করবেন তখন অসলোর ওই মঞ্চে সেতসুকো থার্লোও (৮৫) থাকবেন। তারা যৌথভাবে এ পুরস্কার গ্রহণ করবেন।

এক বিবৃতিতে আইক্যান জানায়, ২০০৭ সালে আইক্যানের কার্যক্রম শুরুর সময় থেকেই সেতসুকো থার্লো অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এছাড়া জুলাইয়ে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে জাতিসংঘ যে যুগান্তকারী চুক্তি কওে সে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বর্তমানে কানাডায় বসবাসকারী থার্লো জন্ম নেন জাপানে। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিয়ায় বোমা হামলার সময় তার বয়স ছিল ১৩ বছর। তিনি খুব কাছ থেকে বোমা হামলার ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

তিনি গত সাত দশক ধরে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন।