আইনের শাসনের অনুপস্থিতিতে বাড়ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : সুলতানা কামাল
আপডেট: ০১:৫২ পিএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, দেশে আইনের শাসন এবং নিরাপত্তা না থাকায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এর ফলে উদ্বেগজনক হারে বাড়ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একদিকে মানুষের মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ছে অন্যদিকে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।
মুক্ত আলোচনা পর্বে সুলতানা কামাল আরও বলেন, ‘দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এটা গৌরবের কথা, কিন্তু সব মানুষ কি মধ্যম আয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছে? তাই সবাইকে একত্রিত হয়ে নিজের অধিকার বোধকে জাগ্রত করতে হবে। আর এতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণদের। এখন থেকেই তাদের সিদ্ধান্ত এবং কর্মপরিকল্পনা পরিষ্কার করতে হবে, নয়তো এই মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না।’
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবু নাসের মো. ওয়াহিদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি প্রমুখ।
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










