ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:২৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৮ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।


২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। এর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন এই নেত্রী। আহত অবস্থায় চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সম্ভ্রান্ত পরিবারে আইভি রহমানের জন্ম। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ও মা হাসিনা বেগম গৃহিণী ছিলেন। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। দুই মেয়ে তানিয়া বাখ্ত ও তনিমা রহমান ময়না।


রাজনীতি ছাড়াও আজীবন সামাজিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা এবং জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন।


আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের আয়োজন করা হবে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচিতে উপস্থিত থাকতে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।