আইসিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বেসিস উইমেন্স ফোরামের উদ্বোধন
আপডেট: ১২:৩১ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : তথ্যপ্রযুক্তি খাতে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়ন এবং এই খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের পর্যাপ্ত সহযোগিতা দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) একটি আলাদা প্লাটফর্ম গঠন করেছে। ‘বেসিস উইমেন্স ফোরাম’ নামের এই প্ল্যাটফর্মটি ‘ওয়ান বাংলাদেশ’ বাস্তবায়নে ১ মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ করবে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ‘বেসিস উইমেন্স ফোরাম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান।
এ ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বেসিস পরিচালক সামিরা জুবেরী হিমিকা। তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও ঘরে বসে থাকেন অথবা যারা শিক্ষার্থী কিংবা ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে নেতৃস্থানীয় অবস্থানে যেতে পারছেন না তাদেরকে আমরা তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করতে অনুপ্রাণিত করবো। এছাড়া নারীদের উন্নয়নে বিভিন্ন কাউন্সিলিং সেশন, প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সস্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এনডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেয়ায়েতউল্লাহ আল মামুন, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ, বেসিসের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮.০৬.২০১৫ - অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই