আইসিসির অক্টোবরের সেরা দক্ষিণ আফ্রিকান উলভার্ট
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ী দুজনই দক্ষিণ আফ্রিকার। ছেলেদের ক্যাটাগরিতে স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ব্যাটার লরা উলভার্ট হয়েছেন মাসের সেরা নারী খেলোয়াড়।
দক্ষিণ আফ্রিকার সেনুরান গত মাসে পাকিস্তানের বিপক্ষে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। যদিও প্রথম টেস্ট জিততে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে বল হাতে ভূমিকা রাখতে না পারলেও ব্যাটিংয়ে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরান তিনি। দুই টেস্টে ৫৩ গড়ে ১০৬ রান ও ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন সেনুরান।
পাকিস্তানের নোমান আলী ও আফগানিস্তানের রশিদ খানকে হারিয়ে সেরা হয়েছেন সেনুরান।
সেনুরান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা অনেক দারুণ ব্যাপার, বিশেষ করে যখন টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে এই সাফল্য মেলে, যে ফরম্যাটে সব খেলোয়াড়ই ভালো কিছু করতে চায়। পাকিস্তানে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অংশ হতে পারা চমৎকার এবং ব্যাট-বল হাতে অবদান রাখতে পেরে খুশি। আমার সতীর্থদেরকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনেও আমার দলের জন্য অবদান রাখতে মরিয়া হয়ে আছি।’
এদিকে উলভার্টকে লড়তে হয়েছে বিশ্বকাপ জয়ী ভারতের স্মৃতি মান্ধানা ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারের সঙ্গে।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উলভার্ট। অক্টোবরে আট ওয়ানডে খেলে ৬৭.১৪ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে ৪৭০ রান করেছেন তিনি।
ডানহাতি ব্যাটার উলভার্ট বলেন, ‘ভারতে দলের বিশ্বকাপ পারফরম্যান্সের পর এই পুরস্কার জেতা সম্মানের। মেয়েদের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ইভেন্ট ছিল এটা। অসাধারণ সব ম্যাচ হয়েছে, এই কারণে এই স্বীকৃতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







