আকস্মিক বন্যা-বৃষ্টিতে ক্ষতি যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগর থেকে স্থলভাগে উঠে আসা গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ঝরছে। প্রথমে এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হয় কক্সবাজারে। তারপর তা বিস্তৃত হয় খুলনা ও বরিশালে। সবশেষ রোববার (১৫ সেপ্টেম্বর) অতি ভারী বৃষ্টি হয় ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি হওয়ায় আট জেলায় আকস্মিক বন্যার পানি চলে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখ মানুষ।
বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে– কক্সবাজার, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম। ভারী বৃষ্টি ছাড়াও এসব জেলার উজানে ভারত থেকে আসা ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নদনদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ৫২টির পানি বাড়তে দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের নদনদীর পানি আরও দু’একদিন বাড়তে পারে।
এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। উজানে ও দেশের ভেতরে বৃষ্টি কমতে শুরু করেছে। ফলে আপাতত কোনো বন্যার আশঙ্কা নেই।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








