ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:০৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আকাশের আত্মহত্যা: রিমান্ড শেষে কারাগারে মিতু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচণার মামলায় তিন দিনের রিমান্ড শেষে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপরে মিতুকে আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তার দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘তিন দিনের জিজ্ঞাসাবাদে মিতুর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের যুগান্তরকে বলেন, ‘ডা. আকশের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পরিবারের করা মামলায় স্ত্রী মিতুর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বেশিভাগই স্বীকার করেছেন।

গত ৩১ জানুয়ারি স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।

এ ঘটনায় স্ত্রী মিতুসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়।