আখাউড়া দিয়ে ভারতফেরত নারীর করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরা এক নারী (৩৪) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে কোয়ারেন্টিন সেন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ওই নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার সুত্রাপুর গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. ইনজামামুল হক সিয়াম জানান, ওই নারী ভারতের দিল্লি থেকে ৭ মে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এরপর ভারত ফেরত অন্য যাত্রীদের সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর সোমবার রাতে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে ওই নারী এখন সুস্থ আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, কোয়ারেন্টিনে থাকা ওই নারীর শরীরে করোনাভাইরাস আছে কিনা, সেটি শনাক্তের জন্য রবিবার নমুনা নেওয়া হয়েছিল। আজকে নমুনার ফল পজিটিভ এসেছে। তবে তার শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্টের কি না, সেটি জানতে জিন সিকোয়েন্সিং পরীক্ষা করা হবে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



