ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে আখাউড়া রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে স্টেশনের আউটারে এক নারী মরদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে ওই নারী মারা গেছেন।