আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হেদায়েতি বয়ানের পর রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় পৌনে ১২টার দিকে।
এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।
এর আগে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
দ্বিতীয় পর্বের ইজতেমায় ৫৬ দেশের ৬ হাজার ২৪৯ জন বিদেশি মেহমান অংশ নেন। এর মধ্যে আরবি ভাষাভাষীর ৪২৫ জন, ইংরেজি ভাষাভাষীর ২ হাজার ১২৪ জন, উর্দু ভাষাভাষীর ১ হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২ হাজার ৭০ জন।
তাবলিগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন। গত ১ ফেব্রুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











