আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ, উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে রাজধানীতে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। শেষ দিনেও স্টেশনগুলোতে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আজ বিক্রি হচ্ছে ৪ঠা জুনের টিকিট।
শেষ দিনের টিকিটের জন্য গতরাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিট প্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ঠা জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট।
কমলাপুর স্টেশন ম্যানেজার বললেন, রেজিস্ট্রেশন করতে সময় লাগায় এই ভিড়। আর অনলাইন বা অ্যাপসের মাধ্যমে টিকেট কেনার বিড়ম্বনার জন্য প্রযুক্তির অসুবিধাকেই দায়ী করলো সেবাদাতা কর্তৃপক্ষ।
৫ জুন ঈদ হতে পারে সেই হিসেবে সবচেয়ে বেশী চাহিদা তিন ও চার তারিখের জন্য। রোববার কমলাপুরসহ অন্যান্য জায়গায় দেয়া হচ্ছে ৪ তারিখের রেলের টিকেট।
কমলাপুর স্টেশন থেকে দেয়া হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী এবং খুলনা অঞ্চলের জন্য। সেই টিকেট পেতেই এমন উপচে পড়া ভিড় কমলাপুর স্টেশনে।
টিকেট প্রত্যাশীরা বলছেন. শনিবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তারা টিকেটের জন্য।
স্টেশন ম্যানেজার জানালেন, যাত্রী সাধারণের চাপ সামলাতে তারা যতদূর সম্ভব চেষ্টা করছেন।
আর যারা ভিড় ঠেলে কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন তাদের মুখে রাজ্য জয়ের হাসি। তবে, রেলের টিকেট দেয়া শুরু হওয়ার পর থেকেই অভিযোগ ছিল টিকেট পাওয়া তো দূরে থাক, অনলাইনেই ঢোকা যাচ্ছে না।
টিকেট প্রত্যাশীদের ভিড় সামলাতে এবং শৃঙ্খলা রক্ষায় গলদঘর্ম হতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কমলাপুর স্টেশন ছাড়া বিমানবন্দর স্টেশনে টিকিট প্রত্যাশীদের কিছুটা ভিড় থাকলেও আগাম টিকেট দেয়ার অন্যস্থানগুলোতে তেমন একটা ভিড় নেই।
এদিকে, আগামী ২৯শে মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ২৯শে মে দেয়া হবে ৭ই জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১শে মে এবং ১লা ও ২রা জুন দেয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ই জুনের টিকিট।
একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











