আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই। কারণ দেশের মুক্তি সংগ্রামের নেতৃত্বদানকরী সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, যে দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা রয়েছেন সে দল নির্বাচনে জয় লাভ করবেই।
মতিয়া চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদিক ফজিলাতুন্নেসা ইন্দিরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের পরিচালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী সমাজের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা অতীতে আর কোন সরকার করেনি। বঙ্গবন্ধুর কন্যা শুধু নারীদের জন্য বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাই করেন নি, তিনি সন্তানের পরিচয়ে বাবার নামের সঙ্গে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করে নারী জাতিকে গৌরবান্বিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন নারীদের বিচারপতি হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছেন তেমনি জাতিসংঘের শান্তি মিশনে নারী পাইলটদের যোগদানও বর্তমান সরকারের বড় অবদান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় হাওয়া ভবন নিয়ে ব্যস্ত থাকায় তার এসব নিয়ে ভাবার সময় ছিল না।
কৃষিমন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বর মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য নারী সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নারী সমাজের সম্মান বৃদ্ধি পায়। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


