আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার দেশের ১৬টি শতবর্ষী কলেজকে শিক্ষার ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চায়। বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা সরকারি ব্রজলাল কলেজে বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এখন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি তরুণদের হাতে রয়েছে। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে ও হৃদয়ে মুজিবকে ধারণ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর দৃশ্যমান ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম ভুল পথে পা বাড়ালে জাতির পক্ষে স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এজন্য বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে। মন্ত্রী এ সময় সরকারি ব্রজলাল কলেজের অডিটোরিয়াম সংস্কারের প্রতিশ্রুতি দেন।
সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানে কলেজের জার্নালের মোড়ক উন্মোচন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে মন্ত্রী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


