আগামী ১০ দিনের মধ্যে আসছে কোভ্যাক্সের ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ আগামী ১০ দিনের মধ্যে ২৫ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পাবে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই ভ্যাকসিনগুলো পাঠানো হবে বলে কোভ্যাক্স থেকে বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে। এটি হবে কোভ্যাক্সের কাছ থেকে আসা ভ্যাকসিনের দ্বিতীয় চালান।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, কোভ্যাক্স সম্প্রতি আমাদেরকে মডার্না ভ্যাকসিনের ডোজ সম্পর্কে জানিয়েছে। আমরা টিকাগুলো সাত থেকে ১০ দিনের মধ্যে হাতে পাব। এই ডোজগুলো চলমান টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে।
মন্ত্রী আরও বলেন, চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ভ্যাকসিনের ডোজের প্রথম চালানটি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে এসে পৌঁছাবে।
বাংলাদেশ এখনো জরুরি ব্যবহারের জন্যে মডার্নার কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। তবে, স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুতই এটি অনুমোদন পাবে।
কোভ্যাক্স প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনোভেশন (সেপি)। কোভ্যাক্স প্রকল্পটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্যে কোভিড ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে কাজ করছে।
এই সুবিধার আওতায় বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, যা দেশের জনসংখ্যার ২০ শতাংশ মানুষের জন্যে যথেষ্ট হতো। তবে, এ পর্যন্ত মাত্র একটি চালানে ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা এসেছে।
গত ২ মার্চ কোভ্যাক্স সরকারকে জানিয়েছিল, তারা মে’র মধ্যে বাংলাদেশে এক কোটি নয় লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাবে। তবে, তারা সেটি সরবরাহ করেনি।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে