ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

আগামীকাল থেকে ফিরতি হজ ফ্লাইট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজীদের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামীকাল শনিবার থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টম্বর পর্যন্ত।

জানা গেছে, এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজীদের দেশে ফেরা শুরু হবে।

চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন।

এ বছর হজ ফ্লাইটে কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি।

৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।