ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আগামীকাল নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪২ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার গণভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ দল।

দলের এ সাফল্যে প্রধানমন্ত্রী আগামীকাল মেয়েদের গণভবনে সংবর্ধনা দেবেন। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকার করে চেক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে। আগামীকালই এই সংবর্ধনা অনুষ্ঠান। তাই আমরা সব খেলোয়াড় ও কর্মকর্তাকে ঢাকায় আসতে বলেছি।’

এ ব্যাপারে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘আমাদের জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। তিনি ফুটবলকে খুবই ভালোবাসেন।’

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ফুটবলাদের চরম হতাশার মাঝে এই সাফল্য দেশের ফুটবলে নতুন একটি মাত্রা যোগ করেছে।