ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে শুমর্ত ভান (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

রবিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শুমর্ত ভান সাদুল্লাহপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলাহাটি গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে ও একই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বেশি শীত অনুভূত হওয়ায় শীত নিবারণের চেষ্টা করেন শুমর্ত ভান। কিন্তু কোনো ভাবেই শীত নিবারণ সম্ভব না হওয়ায় তার শয়ন কক্ষে খড়-কুটায় আগুন ধরান। সেই আগুনের তাপে শীত নিবারণ করছিলেন। কিছুক্ষণ পর অসাবধানতার কারণে শরীরে থাকা কাপড়ে আগুন লাগে। এসময় ওই ঘরে তিনি একাই ছিলেন। আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুরো শরীর অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা বলেন, আগুন পুরো শরীরে দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা অগ্নিদগ্ধ হয়ে ওখানে তার মৃত্যু হয়। তবে স্বামী পরিত্যাক্তা হওয়ায় তার কোনো সন্তানাদি নেই।

-জেডসি