আচরণবিধি ভেঙে নির্বাচনী কেন্দ্রে এমপি মমতাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এতে স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা করেননি এমপি মমতাজ বেগম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'খুবই শান্তি-শৃঙ্খলার সাথে সবাই ভোট দিচ্ছে।'
আপনি জনপ্রতিনিধি হয়ে ভোট কেন্দ্রে কেন? এমন প্রশ্নের জবাবে মমতাজের ভাষ্য, 'আমি এখানকার ভোটার। আমি ভোট দিতে এসেছি। যতদিন নির্বাচনী আচরণবিধির বিষয় ছিল (এমপিরা আসতে পারবে না/ভোট চাইতে পারবে না) সেটা মেনেছি। আমি সব জায়গায় একটু ঘুরে দেখছি, শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে কি না।'
এই দেখার মধ্যে আচরণবিধি কোথাও লঙ্ঘন হচ্ছে এমন প্রশ্নের জবাবে এমপি মমতাজ বলেন, 'আমি প্রশাসনের সঙ্গে আলাপ করেই এখানে এসেছি। তারা বলেছে আপনি যেতে পারেন।'
এমপি মমতাজকে দেখে ভোটাররা ভয় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাকে দেখে ভোটাররা ভয় পায় না বরং আমি না গেলে মন খারাপ করবে। তারা বলে মাস্ক খুলেন একটু আপনাকে দেখি। আমাকে দেখে তারা খুশি হয় আর ভোট দিয়েও তারা খুশি হয়।'
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।'
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




