আজ আইপিএলে অভিষেক হতে পারে ভাইয়ের, উচ্ছ্বসিত সারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
শনিবারই আইপিএলে অভিষেক হতে পারে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারের। এমনই ইঙ্গিত দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের পরই জল্পনা তুঙ্গে। নেট বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তারপরে গত বছর নিলামে ২০ লাখ রুপিতে অর্জুনকে কেনে মুম্বাই।
কয়েকমাস আগে মেগা নিলামে মুম্বাইয়ের সঙ্গেই অর্জুনকে কেনার আগ্রহ প্রকাশ করেছিল গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দেন কিংবদন্তিপুত্র। আর সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই আইপিএলে আত্মপ্রকাশ ঘটতে পারে শচীনপুত্রের।
সেই ইঙ্গিত দিয়েই মুম্বাই লখনৌ ম্যাচের ২৪ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব হ্যান্ডল থেকে অর্জুনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, “অমাদের ভাবনাতে রয়েছে।”
এই ক্যাপশন ট্যাগ করা হয়েছে অর্জুনকে। মুম্বাই একাদশে শেষ পর্যন্ত অর্জুনকে খেলানো হলে বসানো হতে পারে বাসিল থাম্পি অথবা জয়দেব উনাডকাটকে। চলতি আইপিএলে বোলিং রীতিমত দুঃশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের।
যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের এমন ইঙ্গিতবাহী পোস্টের পরেই সচীনকন্যা সারা টেন্ডুলকার লাভ রিয়েক্ট দেন কমেন্ট সেকশনে। যে ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মুম্বাই চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে বসেছে। দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মারা। তারপর টানা মুম্বাই হেরেছে রাজস্থান রয়্যালস, কেকেআর এবং আরসিবির বিরুদ্ধে। আপাতত লিগ টেবিলে তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
প্লে অফে ওঠার সম্ভবনা রীতিমত ক্ষীণ হয়ে গেছে ফ্রাঞ্চাইজিটির। এমন অবস্থায় আর একটা হারে সেই সম্ভবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে। পাঁচ ম্যাচে তিনটা জয় পাওয়া লখনউ মুম্বাইয়ের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে শক্তিশালী লখনউকে হারাতেই হবে মুম্বাইকে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) মুখোমুখি হচ্ছে এই দুই দল।
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা



