আজ চট্টগ্রামের অর্ধশতাধিক ও চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে কাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুযায়ী এ ঈদ উদ্যাপন করে আসছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি।
বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় সাদ্রা মাজার কমপ্লেক্স মাঠে ঈদের নামাজ আদায় করা হবে। এই নামাজে তিনিই ইমামতি করবেন।
তিনি আরও বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।
এদিকে সাদ্রা দরবার শরীফের পীর শাইখ আরীফ চৌধুরী বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এই জামায়াতে তিনিই ইমামতি করবেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, সমেশপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় মসজিদের ইমাম সেখানে ইমামতি করবেন। ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা আকরাম হোসেন।
দরবার শরিফের তথ্য অনুযায়ী, চন্দনাইশের ২৯টি, বাঁশখালী ও লোহাগাড়ার ৮টি, পটিয়া ও সাতকানিয়ার ৫টি, বোয়ালখালীর ২টিসহ কর্ণফুলী, আনোয়ারায় বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ কাল ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মির্জাখীল ও জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন বলে দরবার থেকে জানানো হয়েছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











