ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আজ চাটার্ড বিমানে ঢাকায় আসছেন ক্যাট-সাল্লু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার

আজ চাটার্ড বিমানে ঢাকায় আসছেন ক্যাট-সাল্লু

আজ চাটার্ড বিমানে ঢাকায় আসছেন ক্যাট-সাল্লু

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ রোববার বিকেল থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।

ওই অনুষ্ঠানে যোগ দিতে সালমান-ক্যাটরিনা আজ সকালে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

ওয়াসিম খান মুঠোফোনে বলেন, ‘সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। দুজন একই সঙ্গে চাটার্ড বিমানে করে আসবেন। এ ছাড়া সনু নিগম আসবেন দুপুরে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৮টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও থাকবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস।

আজ বিকেল ৫.৩০ মিনিটে মাঠের গেট বন্ধ হয়ে যাবে। বিকেল ৫টায় প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

এ ছাড়া ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টা ২০ মিনিটে উদ্বোধন করতে আসবেন।

৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিট ফায়ারওয়ার্ক্স করা হবে, ৭টা ৪৫ মিনিটে সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করবেন।

এ ছাড়া এলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।