আজ জন্মদিনে দীপিকার সেরা সাজপোশাক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন
বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ ৫ জানুয়ারি। বিশ্বজুড়ে জনপ্রিয় ভারতের এই অভিনেত্রীর বয়স ৩৪ বছর পূর্ণ হলো।বলিউডে এক যুগ পার করেছেন দীপিকা। এর মধ্যেই তিনি প্রথম সারির অভিনেত্রী হিসেবে বেশ পাকাপোক্ত অবস্থান গেড়ে নিয়েছেন।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপিকা পাড়ুকোনকে। মায়াবী চোখ আর হাসিতেই বহু হৃদয়ে পাপাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন দীপিকা। ১৬ বছর বয়স থেকে একের পর এক হিট ছবি করে এখন দীপিকা বলিউডের প্রথম সারির অভিনেত্রী।
শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতেও সমান জনপ্রিয়তা তার। লুই ভুতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে ফুটবল বিশ্বকাপের ট্রফি উদ্বোধন, কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসন, সর্বত্র জায়গা করে নিয়েছেন তিনি। এখন যেন সাফল্যের শিখরে দীপিকা।
অভিনয় দক্ষতার পাশাপাশি তার সাজের কায়দা দিয়েও জয় করেছেন আসমুদ্রহিমাচল। অনুগামীরা বলেন, বিয়ের পর নাকি দীপিকা আরও বেশি আকর্ষণীয় এবং সপ্রতিভ হয়ে উঠেছেন। বদলেছে তার সাজগোজের ধরন।
সাহসী পোশাকেও নিজেকে মেলে ধরেছেন তিনি। তার জন্মদিনে একবার ফিরে দেখা যাক অভিনেত্রীর কয়েকটি নজরকাড়া সাজ।
সাদা পোশাকে মোহময়ী: এই প্রথম বার কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে ছিলেন দীপিকা। অনুষ্ঠানের শেষ দিন সাদা রাফেল শাড়িতে দীপিকার সাজ ছিল অনবদ্য। সঙ্গে মুক্তোর কাজ করা ব্রালেট আর মুক্তোর চওড়া হার। খোঁপা আর স্মোকি আই লুকেই সেরেছিলেন সাজ! তাতেই মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।
গোলাপি আভায় যখন নজর কাড়লেন: ঠিক যেন বার্বি ডল। গোলাপি গাউনে দীপিকার এই সাজ ছিল বেশ নজরকাড়া। সামনে শর্ট ড্রেস হলেও পিছনে ছিল লম্বা ঝুল। তার সঙ্গে উঁচু করে বাঁধা খোঁপা আর চোখের সাজেই মন জয় করেছিলেন অনুরাগীদের।
সাজে রাঙা হলেন যখন: একাধিক অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে লালের সাজে। লাল তাঁর প্রিয় রং। স্ট্র্যাপহীন গাউন হলেও দীপিকার কাঁধের কাছে বড় বো সাজে আলাদা মাত্রা যোগ করেছে। পোশাকের সঙ্গে মানানসই সাহসী মেক আপ, কানে লম্বা দুল, খোলা চুলে অনবদ্য ছিল অভিনেত্রীর সেই সাজ।
গাউনেও চোখ ফেরানো দায়: কেবল শাড়িতেই নয়, পশ্চিমি পোশাকেও নজর কাড়েন দীপিকা। ২০১৮ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন ন্যুড ড্রেস। পোশাক আছে অথচ নেইও। সাদা নেটের বডিকন গাউন, কাঁধে জড়িয়েছিলেন নেটের ভেল। স্পষ্ট বক্ষভাঁজ! সাহসী পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছিলেন দীপিকা।
লেহঙ্গাতেও লাস্যময়ী: সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রার ফ্যাশন শোতে লেহঙ্গা পরে র্যাম্পে অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী। সোনালি লেহঙ্গায় দীপিকার দিক থেকে চোখ ফেরানো দায়। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংহ।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








