আজ টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
শেষ হচ্ছে অপেক্ষার পালা। আজ শুক্রবার জাপানের টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। আসরের নাম করণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে আজ ২৩ জুলাই। এ পর্দা নামবে ৮ আগস্ট।
২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে।
গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌঁড়। যা ২৩ জুলাই ফুকুশিমায় শেষ হবে। মশাল দৌঁড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নিচ্ছেন৷
করোনার কারণে কোনো দর্শক ছাড়াই হয় টর্চ রিলের মূল অনুষ্ঠান। ফুকুশিমার উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু হয় এই রিলে। ২০১১ সালে ভূমিকম্প, সুনামিতে ফুকুশিমা পারমাণবিক চুল্লির বিপর্যয়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷
জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌঁড়ান। এই অনুষ্ঠানে কোনো দর্শক ছিল না। পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷
মহামারি করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত দর্শকদের কোন সুখবর দিতে পারেনি টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দর্শকদের ছাড়াই অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান।
শুধুমাত্র টেলিভিশন দর্শকদের মধ্যেই এবারের অলিম্পিক সীমাবদ্ধ থাকলো। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানকার করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানীজ গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যাটি একেবারেই কমিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশী ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ঠ আরো কিছু ব্যক্তি আগামী ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন।
মহামারির কথা চিন্তা করে অলিম্পকে অংশ নিচ্ছেন না অনেক নামিদামি তারকারা।
এবারের অলিম্পিক একটু আলাদাই বটে। তাই কোভিড নিয়ম না মানলে শুধুমাত্র এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে অ্যাথলেটদের হুঁশিয়ার করে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।
টোকিও অলিম্পিক শুরু হবার পাঁচ সপ্তাহে আগে সকল অ্যাথলেটের জন্য নিয়মের তালিকা করে ৭০ পাতার একটি ‘রুল বুক’ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। সেই বইতে সব নিয়ম তুলে ধরা হয়েছে।
তবুও ঝুঁকিতে টোকিও অলিম্পিক। ক্রমেই বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এবার অলিম্পিক ভিলেজেই একেরপর এক অ্যাথলেট ও অফিসিয়ালদের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস।
এদিকে ‘নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে এবার টোকিও অলিম্পিকে গেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা খুলনার ছেলে আরচার রোমান সানাকে ঘিরেই এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এমনটা জানিয়েছেন টোকিও অলিম্পিক গেমস বাংলাদেশ দলের ‘সেফ দ্য মিশন’ এবং বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
দেশ ছাড়ার আগে বিওএর সহ-সভাপতি বশির আহমেদ মামুন আশাবাদী কণ্ঠে বলেন, রোমান সানা সরাসরি কোয়ালিফাই করায় আমরা তাকে নিয়ে গর্বিত। রোমান এক্সেপশনাল গিফটেড খেলোয়াড়। আমরা আশাবাদী ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবার ভালো একটা সম্ভাবনা আছে। আশা করি, এমন কিছু একটা করবে, যাতে আমরা গর্ববোধ করতে পারি।
রোমান ছাড়াও আরেক আরচার দিয়া সিদ্দিকী গেছেন টোকিওতে। শ্যুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ তাদের সঙ্গী। এবার সাঁতারু আরিফুল ইসলামের হাতে থাকবে বাংলাদেশের পতাকা।
সব মিলিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বিওএর সহ-সভাপতি বলেন, আমাদের সবারই লক্ষ্য ভালো করা। আমরা এর আগে শ্যুটিংয়ে ভালো করেছি। বাকী আন্তর্জাতিক মানের শ্যুটার। তার যে স্কোর, সে ভালো করতে পারে। দিয়াসহ অন্যরা নিজেদের সেরাটা দিতে পারলে আশা করছি ইতিবাচক ফল হবে।
বর্তমানে জরুরি অবস্থা চলছে জাপানে। পুরো গেমসই জরুরী অবস্থার মধ্যে পরিচালিত হবে। ১২ জুলাই থেকে শুরু হওয়া জরুরী অবস্থা চলবে ২২ আগস্ট পর্যন্ত। অলিম্পিক গেমস ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হচ্ছে। এরপর শুরু হবে প্যারালিম্পিক গেমস।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





