আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে শনিবার (৭ অক্টোবর) মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
ঢাকার অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আইআরআই এবং এনডিআই যৌথ সমন্বয়ে গঠিত একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন ৭ অক্টোবর থেকে ঢাকায় আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করবে। প্রতিনিধি দলটি এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে আসন্ন নির্বাচনের পরিবেশ বোঝার চেষ্টা করবে। প্রতিনিধি দলে ছয়জন সদস্য এবং তাদের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাকবেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তবসম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে।
দূতাবাস আরো জানিয়েছে, প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদার ও নীতিনির্ধারকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করবে। প্রতিনিধিদলটির প্রাথমিক লক্ষ্য হবে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং পরিপ্রেক্ষিত নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ তথ্য তুলে ধরা। এর পাশাপাশি তারা নির্বাচনের দিন সীমিতসংখ্যক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানো হবে কি না, সে বিষয়ে মতামত দেবে।
এরআগে বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে যায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











