ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আজ ঢাকায় আসছেন দীপিকা

আপডেট: ১০:৫৩ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

DeepikaPadukoneস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা আজ প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোন। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে একটি আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছে ইউনিলিভার কর্তৃপক্ষ। জানা গেছে, অনুষ্ঠানের প্রথম ভাগে দীপিকা ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারের কাজ করবেন। এরপর শুরু হবে তার সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দীপিকা অভিনীত 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'ইয়ে জাওয়ানি হে দিওয়ানি' ছবির কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন তিন সেরা লাক্স সুন্দরী শানু, মিম ও মেহজাবিন। দীপিকা অভিনীত ছবির গান ছাড়াও তিনজন একটি করে বাংলা জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন। এগুলোর কোরিওগ্রাফি করেছেন ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব। কয়েক মাস ধরে টিভি ক্যাম্পেইনের মাধ্যমেই পুরো দেশবাসী জেনে গেছেন, ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোন। দেশের লাক্স ব্যবহারকারী অগণিত ভোক্তা দীপিকাকে একনজর দেখতে অধীর আগ্রহে বসে আছেন। ৩০.০৫.২০১৫