আজ থেকে আগের ভাড়ায় চলছে গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির কারণে গণপরিবহনে আরোপ করা বর্ধিত ভাড়া আজ থেকে স্বাভাবিক হয়েছে। এতে করে আজ থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এক্ষেত্রে মাস্ক পরা, যতো আসন তার বেশি যাত্রী না নেয়াসহ কয়েকটি শর্ত বেঁধে দেয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশে গত পহেলা জুন থেকে এক সিট ফাঁকা রেখে যাত্রী নেয়া এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছিল সরকার। এ কারণে বাসের ভাড়াও ৬০% বাড়ানো হয়।
শুরুর দিকে বাসের কর্মচারীরা এসব স্বাস্থ্যবিধি মেনে চললেও দুই সপ্তাহ যেতে না যেতে বাসগুলো আগের মতোই গাদাগাদি করে যাত্রী তোলা শুরু করে এবং ভাড়াও দ্বিগুণ রাখে বলে অভিযোগ করেন যাত্রীরা।
এখন সরকার বাসের ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তিনি সেটাকে স্বাগত জানালেও এতে বাস কর্মচারীরা অতিরিক্ত যাত্রী তুলতে আরও বেপরোয়া হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা করা হয়েছে।
দ্বিগুণ ভাড়া নেয়া সত্ত্বেও বাস মালিকরা স্বাস্থ্যবিধিও তোয়াক্কা না করায় যাত্রী অধিকার সংগঠনগুলো সম্প্রতি বাসের ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানায়। এরই প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে ঘোষণা দেন।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাসে যতো সিট ততজনের বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজের ব্যবস্থা রাখা, ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করাসহ কিছু শর্ত বেঁধে দেয়া হয়।
ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। দেশে এখনও করোনা সংক্রমণের হার ২০ ভাগের ওপরে। যদিও এতে মৃত্যুহার অনেক কম ১.২ শতাংশ।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











