ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১১:৫১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এখন থেকে ট্রেনে আর কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। আজ থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হচ্ছে। এতদিন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলছিল।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

-জেডসি