আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান চলবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান চলবে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ এর বিস্তার কমে যাওয়ায় পরর্বতী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এছাড়াও, করোনা টিকার দুই ডোজ নেয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২ মার্চ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান শুরু হয়। তারও আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু করা হয়েছে।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২-১৭ বছরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস করতে দুই ডোজ টিকা লাগবে। কিন্তু এখনো অনেক শিক্ষার্থী টিকার আওতার বাইরে রয়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রণাললের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, এখনো কেন শিক্ষার্থীদের দুইডোজ টিকা দেয়া হয়নি তা ক্ষতিয়ে দেখা দরকার। শুধু স্কুলে ক্লাস কার্যক্রমে অংশ নেয়া নয়, নিজেকে ও আশপাশের মানুষকে সুরক্ষিত রাখতেও তাদের টিকার আওতায় আসা উচিত।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সারাদেশে ১২ থেকে ১৭ বছরের মধ্যে এক কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থী আছে। ৯ মার্চের তথ্য অনুযায়ী তাদের মধ্যে এক কোটি ১০ লাখ ৬৯ হাজার ৫০ জনকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। আর প্রথম ডোজ দেয়া হয়েছে এক কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮০৩ জনকে। অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রথম ডোজ আর ৮০ শতাংশ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। সশরীরে ক্লাস বন্ধ হলেও অনলাইনে চালু হয় শিক্ষা কার্যক্রম। এরপর পরিস্থিতি অনুযায়ী সব ধরনের বিধিনিষেধ শিথিল করে সরকার।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









