আজ থেকে শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের লোগো
তিন বছর পর আজ বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে যোগ দেবেন ২০২১ সালে নোবেল পুরস্কারজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। আরও থাকবেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী ও শেহান কারুনাতিলাকা।
এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বিজয়ী লেখকরা বিভিন্ন পর্বে যোগ দেবেন। থাকবে ১৭৫টির বেশি আলোচনা পর্ব। এ আয়োজনে উপস্থিত হবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।
আজ সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আবদুলরাজাক গুরনাহ ও অমিতাভ ঘোষ লিট ফেস্টের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বেলা সোয়া ১২টা থেকে এক ঘণ্টার একটি পর্বে একই মিলনায়তনে অংশ নেবেন সোমালিয়ার ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ ও বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী এবং শেহান কারুনাতিলাকা। একই সময় ‘মুক্তিযুদ্ধের ৫০: সুবর্ণজয়ন্তীর ইতিহাসের দর্পণে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, আবদুল মান্নান, মিনার মনসুর ও নাসির আলী মামুন।
দুপুর দেড়টা থেকে আড়াইটায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠান হবে। একই সময় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘এভ্রিথিং চেইঞ্জ’ শীর্ষক এক আলোচনাপর্বে অংশ নেবেন আবির হক ও কায়সার হক। আরেকটি পর্বে ‘আউট অব প্রিন্ট’ শীর্ষক আয়োজনে অংশ নেবেন অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, প্রকাশক ও গবেষক মাহরুখ মহিউদ্দীন, বারবার এপ্লার ও চার্লস এসপ্রে।
সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সংগীতালয় পরিবেশন করবে বাংলা সংগীত। রাত ৮টা পর্যন্ত নজরুল মঞ্চে চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন, শিল্পী শিবু কুমার শীল ও অন্যরা কথা বলবেন জনপ্রিয়তা পাওয়া ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ প্রসঙ্গে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




