আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আজ পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস। কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এ স্লোগানে সন্ধ্যারাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের এই ঐতিহাসিক উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে।
১৩৪ বছর ধরে এই লালন উৎসব চলে আসছে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক লালন ফকির দেহত্যাগের পর প্রথমে তার অনুসারীরা পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। সাধুসঙ্গের এই উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। ইতোমধ্যে দেশি -বিদেশি লালন অনুসারী ও ভক্তরা উপস্থিত হয়েছে এই ভবের হাটে। লালন ভক্ত, বাউল, ফকির ও অনুসারীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়ে লালনের অহিংস জাতপাতহীন মানবমুক্তির বাণী প্রচার করছেন। বলছেন, মনের হিংসা, রাগ দূর করে সহজ মানুষ হতে এসেছেন।
লালন একাডেমির সভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার বলেছেন, প্রতি রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শনের আলোচনা ও লালনের গান হবে। লালন একাডেমির মাঠে চলছে বাউল মেলা।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দেশ-বিদেশ থেকে আসা লালন অনুসারী ও পর্যটকদের থাকাসহ সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে লালন একাডেমি। উৎসব নির্বিঘ্ন করতে ও লালন ভক্তদের নিরাপত্তায় তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
তিন দিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর শনিবার। অনুসারীরা মনে করেন, লালনের দ্বারস্থ হলে মানুষের মনের কলুষ দূর হবে, মানুষে মানুষে প্রেম হবে। দূর হবে অনাচার। লালনের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই সার্থক হবে এই উৎসব।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



