আজ দেয়া হচ্ছে ১০ আগস্টের ট্রেনের আগাম টিকিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ দেয়া হচ্ছে আগামী ১০ই আগস্টের টিকিট। আজও দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও টিকেট পাওয়ায় খুশি টিকেট প্রত্যাশীরা।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। দেয়া হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনাঞ্চলের টিকিট। সকাল ৯টায় শুরু হওয়ার পর বিক্রি চলবে ৪টা পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
রাজশাহীর টিকিট কিনতে আসা শবনম শর্মি বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষা হলেও টিকেট পাচ্ছি, এতেই খুশি আমরা।
খুলনার টিকেট প্রত্যাশী রবিউল জানান, দুটি টিকিট নিতে এসেছিলাম। দুটোই পেয়েছে। সব ঠিক থাকলেও আমি আর আমার বউ এবার ঈদ খুলনাতেই করবো।
তিনি আরও বলেন, এবার টিকিট ঠিকমতো পেয়েছি, তবে ট্রেন বিলম্ব না হলেই হয়। গত ট্রেন অনেক লেট হয়েছিল।
আজ ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এরমধ্যে ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হচ্ছে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়া বাকি চারটি স্টেশন হলো বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া। আর ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইনে রেল সেবা অ্যাপসের মাধ্যমে।
রেলওয়ের তথ্য মতে, ১ আগস্ট ১০ আগস্টের টিকিট বিক্রির পর ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট।
এদিকে টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কাজ করছে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। অনিয়ম রোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











