ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

আজ পাক মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিশ্বকাপ মিশন কাগজে-কলমে শেষ না হলেও কার্যত শেষই বলা যায়! ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। যা হারানোর সবই যে হারিয়ে ফেলেছে টাইগাররা! টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে আরও আগেই ছিটকে গেছে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ এবার পাকিস্তান। যদিও বিশ্বকাপে বাংলাদেশের মতো ভরাডুবি অবস্থায় রয়েছে বাবর আজমের দল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এই ম্যাচের আগে দুই দলই আত্মবিশ্বাস ম্যাচ জয়ের ব্যাপারে। গতকাল পাকিস্তান দলের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে এবং আমাদের তিনটি বিভাগকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। দেশের মানুষকে আনন্দ দিতে আমরা মুখিয়ে আছি। আমরা এই ক্রিকেট দলের মাধ্যমে দেশকে গর্বিত করতে চাই।'
'পাশাপাশি আমরা এটাও জানি যে শেষ চার ম্যাচে আমাদের সবকটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠতে পারিনি। আবার এমনও নয় যে এই চারটি হার খেলোয়াড়, কোচ বা দল হিসেবে আপনি কেমন সেটা নির্ধারণ করে দেবে। তাই আমরা এখন সেসব বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং পরবর্তী তিন ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। এরপর টুর্নামেন্টের বাকি অংশে কি হবে তা ভাগ্যের ওপর ছেড়ে দিতে চাই।’-যোগ করেন তিনি।