আজ বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
আজ বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন
আজ রোববার বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পর্দা উঠবে এবারের বিপিএলের। এবার বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসর।
আগামী বুধবার থেকে শুরু হবে মাঠের খেলা। এবার কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু’ বিপিএল।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ রোববার বিকেল থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
ওই অনুষ্ঠানে যোগ দিতে সালমান-ক্যাটরিনা আজ সকালে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৮টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও থাকবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস।
আজ বিকেল ৫.৩০ মিনিটে মাঠের গেট বন্ধ হয়ে যাবে। বিকেল ৫টায় প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান।
এ ছাড়া ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টা ২০ মিনিটে অনুষ্ঠান উদ্বোধন করতে আসবেন। ৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিট ফায়ারওয়ার্ক্স করা হবে, ৭টা ৪৫ মিনিটে সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করবেন।
এ ছাড়া এলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











