আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
হঠাৎ দুর্বল হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। তিনি বলেন, দুর্বলতার কারণে ম্যাডামকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। কেন দুর্বলতা অনুভব করছিলেন, তার কারণ খুঁজতে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বলা যায় রুটিন চেক-আপ। সবগুলোর রিপোর্টই ভালো। শুক্রবারই ম্যাডাম বাসায় ফিরতে পারবেন বলে আশা করছি। চিকিৎসা আগের মতোই বাসা থেকে চলবে। ফলোআপ চিকিৎসার জন্য কি খালেদা জিয়া আবারও লন্ডনে যাবেন? জবাবে এ চিকিৎসক বলেন, না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বুধবার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওনা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
রাত ১টার দিকে হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল। তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও দুয়েক দিন রাখা হতে পারে। তিনি এখন যে পরিস্থিতিতে আছেন, আমরা আশাবাদী– হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো এক-দুদিনের মধ্যেই তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন।
বিগত সময় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ জানান, আওয়ামী সরকারের আমলে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে, বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। যখন তিনি জেলখানায় ছিলেন তখন চিকিৎসাটা রেসট্রিকটেড ছিল। দেশে বা বাইরে চিকিৎসার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। তখন যথাযথ চিকিৎসা করতে না পারায় বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিকটাত্মীয়রা সার্বক্ষণিকভাবেই সব বিষয়ে তদারকি করছেন।
গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। সেখানে ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিকপর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




