ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৪৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

আজ বিশ্ব কবিতা দিবস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব কবিতা দিবস আজ সোমবার (২১ মার্চ)। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।

ঘোষণার সময় বলা হয়েছিল-‌‌‘To give fresh recognition and impetus to national, regional and international poetry movements’।

জানা গেছে, এর আগে ৫ অক্টোবর বিশ্ব কবিতা দিবস হিসেবে পালিত হতো। পরবর্তী সময়ে বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিন পালনের প্রথা শুরু হয়। ইউনেস্কো ঘোষিত ২১ মার্চকে অগ্রাহ্য করে এখনও কোথাও কোথাও অক্টোবর মাসেই পালিত হয় কবিতা দিবস। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় এ দিবসটি পালিত হয় এপ্রিলে।

২০২০ সালে ২১ মার্চ বাংলাদেশে বিভিন্ন সংগঠন বিশ্ব কবিতা দিবস পালন করেছে।

সূত্র: ইন্টারনেট