ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

আপডেট: ০৭:২৭ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

downloadস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ ১২ জুন শুক্রবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১৯৯৯ সানের জুন মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থা ‘আইএলও’ শিশুশ্রম নিরসন সনদ-১৮২ গ্রহণের পর থেকে প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা সরকার জানে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরও এ বিষয়ে জানা নেই। ২০০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য দিয়েই বিভিন্ন কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শিশুশ্রম নিয়ে আরেকটি জাতীয় সমীক্ষা করছে। আগামী বছর এ সমীক্ষার ফলাফল প্রকাশ পেলে শিশুশ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে। ২০০৩ সালের জরিপের তথ্য অনুযায়ী,দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। এমন অবস্থার মধ্য দিয়ে বিশ্বের নানা দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে না বলুন, মান সম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সরকারি ও শিশু অধিকার নিয়ে কর্মরত দেশী-বিদেশী সংস্থাগুলো দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়,আইএলও বাংলাদেশ অফিস,গ্লোবাল মার্চ এগেইনেস্ট চাইল্ড লেবার বাংলাদেশ চ্যাপ্টার,বাংলাদেশ শিশু অধিকার ফোরাম,সোস্যাল অ্যান্ড ইকোনমিকস ইনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ),বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম,বিকশিত বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন,সেভ দ্যা চিলড্রেন আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে। ১২.০৬.২০১৫