ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:৪৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

আজ বিশ্ব হাসি দিবস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাসতে নাকি জানেনা কেউ, কে বলেছে ভাই…এরকম অনেক কবির কবিতায়, কথাসাহিত্যে হাসির কতশত বর্ণনা রয়েছে! মন খারাপের দিনে এক মুহূর্তে যদি কল্পনা করা যায় প্রিয় কারও হাসিমাখা মুখ, মনটা চট করেই ভালো হয়ে যায়। সেই রাঙা হাসির উদযাপনেই বিশ্বজুড়ে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হয় ‘বিশ্ব হাসি দিবস’।

বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ’ দিবস পালিত হয়। কিন্তু এমন অনেক দিবস রয়েছে যার কথা সাধারণ মানুষ জানেই না। ঠিক তেমনি ‘হাসি দিবস’। আজ বিশ্ব পালন করবে দিবসটি। সাড়ম্বরে না হলেও প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হতো। তবে এ বছর করোনার প্রভাবে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।

১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা ‘স্মাইলি’ হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে। তার চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবরের প্রথম শুক্রবারটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালিত হচ্ছে। অবশ্য বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. মদন কাটারিয়ার ১৯৯৮ সালে ভারতের মুম্বাইতে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে ‘হাসি দিবস’ পালন করেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়