আজ মাছের বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০১:২১ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার মাছের বাজারে আগুন। পুরো সপ্তাহ জুড়েই ছিল ঈদের ছুটির আমেজ। এখনও রাজধানীবাসী ফিরছে। সেই হিসেবে রাজধানীর কাঁচাবাজার না জমে উঠলেও মাছের বাজারে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেল। আর এই সুযোগে আজ মাছের চড়া দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা।
ঈদের কারণে এ সপ্তাহে মাংসের চাহিদা ছিল সবচেয়ে বেশি। ফলে মাছের বাজার ছিল পড়তির দিকে। তাই এখন মানুষ যখন মাছ কেনার দিকে ঝুঁকছে তখন মাছের দামও কোন কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি রুই ও কাতলা ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, শিং মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, পাঁচমিশালী ৩০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শান্তিনগর বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন,এখন ঈদ শেষ। মানুষ স্বাদ পরিবর্তনের জন্য মাছ কিনছে। তাই মাছের দাম বাড়তি। আগামীকাল মাছের দাম আরও বাড়তে পারে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজির সরবরাহ ভালই দেখা গেল।, বেগুন ৪০-৪৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, করল্লা ৪০ থেকে ৪৫, চিচিঙ্গা ৪০ টাকা কেজি ,কাঁচা মরিচ ৪০ -৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি, পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা আটি।
চালের বাজারে গিয়ে দেখা যায়, নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৬ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরের ডাল ৮৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।
বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৬-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







