আজ যেসব দেশে উদযাপন হচ্ছে ঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সিয়াম-সাধনার মাস রমজান শেষে বুধবার (১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এসব দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। এদিকে একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ পালিত হবে বাংলাদেশে।
এ বছর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে ২৯টি। দেশ দুটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার এই দুটি দেশে রমজানের ২৯তম দিন ছিল।
সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের তথা ঈদের চাঁদ দেখার চেষ্টা করেও দেখা যায়নি। এ কারণে মঙ্গলবারও (৯ এপ্রিল) রোজা রাখেন দেশটির মুসলমানরা। যার ফলে ৩০টি রোজা পূর্ণ করেই বুধবার ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন তারা।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও ৩০ রোজা পূর্ণ হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবে এই দেশগুলো।
অস্ট্রেলিয়া বিশ্বে সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও বুধবার (১০ এপ্রিল) ঈদ হবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আর যে সব অঞ্চলে মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।
দিল্লির জামে মসজিদের ইমামরা এবং ফতেহপুর মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ এপ্রিল) ঘোষণা দেয়, যেহেতু চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ পালিত হবে।
এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী











