ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২:৩৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আজ শেখ হাসিনা-মোদি বৈঠক

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ২২ জুন ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে দুই দিনের সরকারি সফরে গতকাল নয়াদিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হবে। পরে হবে উপমহাদেশের দুই শীর্ষ নেতা শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

শুক্রবার দুই দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চল‌তি মা‌সের শুরুর দি‌কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর আবার দি‌ল্লি‌তে গে‌লেন সরকারপ্রধান। টানা তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করবেন। এরপর হায়দ্রাবাদ হাউসে যাবেন তারা। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়া দিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি  ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।