ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৬:২৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আজ শ্যামাপূজা ও শুভ দীপাবলি উৎসব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ রোববার, শ্যামাপূজা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব।

দুষ্টের দমন ও শিষ্টের লালনের উদ্দেশ্যে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাধামে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

দেশের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হবে।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপাবলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৯টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। দীপাবলি উৎসবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে শ্যামাপূজার তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজিত হবে। আজ রাতে পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ ছাড়াও মন্দিরের গঙ্গাসাগর দীঘির চারপাশে সহস্রাধিক প্রদীপ প্রজ্বালন, আতশবাজি ও বেঙ্গল লাইটস প্রদর্শনী এবং নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। শেষদিনে সন্ধ্যাপূজা আয়োজিত হবে।

এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বনগ্রাম রোডের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, রায়েরবাজার শেরেবাংলা রোড কালীমন্দির, পোস্তগোলা শ্মশান, লালবাগ শ্মশান, ঠাঁটারীবাজার, শাঁখারীবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, কোতোয়ালি, উত্তর মৈশুণ্ডী, দক্ষিণ মৈশুণ্ডী, নারিন্দা, যোগীনগর, নবাবপুর, রাজারবাগ, বাড্ডা, পান্নিটোলা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামপুরসহ বিভিন্ন স্থানেও শ্যামাপূজা উদযাপিত হবে।

-জেডসি